শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন

চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে পরিত্যক্ত একটি ট্রেনের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২ অক্টোবর) বিকেলে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বগিগুলো। সেখানে মাদকসেবীদের আড্ডা বসত। এর আগে চলতি বছরের এপ্রিল মাসেও একই স্থানে পরিত্যক্ত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

এ বিষয়ে বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, পরিত্যক্ত বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব ছিল না। আগুনে একটি বগির আংশিক পুড়ে গেছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বগিগুলোতে মাদকসেবীদের আড্ডা বসত বলে স্থানীয়রা তাদের জানিয়েছেন।

জনপ্রিয়