শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ৩০ অক্টোবর ২০২৬

ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত : রাশেদ খান

ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত : রাশেদ খান
ছবি: সংগৃহীত

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতে ইসলামী লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, আওয়ামী লীগের মতো ভারতকে তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে দলটি।

শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, জামায়াতের জান্নাতের টিকিট বিক্রির প্রচারণা মানুষ আর গ্রহণ করেনি। জাতীয় নির্বাচনে সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে দলটি ব্যর্থ হয়েছে।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়