বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ৬ সেপ্টেম্বর ২০২৫

সময় যেন থমকে গিয়েছিল: দীঘি

সময় যেন থমকে গিয়েছিল: দীঘি
সংগৃহীত

আজ ৬ সেপ্টেম্বর। ঢালিউডের জন্য বেদনাবিধুর দিন, বাংলা সিনেমাপ্রেমীদের মাতমের দিন। ১৯৯৬ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়ক সালমান শাহ। বছর ঘুরে দিনটি ফিরে এলেই অনুরাগী ও সহকর্মীদের হৃদয় ভেসে যায় বেদনার স্রোতে।

দিনটিতে ব্যথিত হৃদয়ে সালমানকে স্মরণ করছেন তার ভক্তবৃন্দ ও শোবিজ তারকারা। তালিকায় আছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি আজ (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক মাধ্যমে স্বপ্নের নায়ক হারানোর বেদনা প্রকাশ করেন।

ফেসবুকে দেওয়া পোস্টে দীঘি লিখেছেন—সময় যেন থমকে গিয়েছিল সেই ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর। মাত্র কিছু বছরের চলচ্চিত্রজীবন, অথচ তার প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ আজও মানুষের মনে গেঁথে আছে। তিনি ছিলেন শুধুই একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক আবেগ, এক ভালোবাসা, এক প্রজন্মের স্বপ্নদ্রষ্টা। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’—প্রতিটি ছবিতে তিনি যেন নিজের হৃদয় ঢেলে দিয়েছিলেন। সালমান শাহ নেই, কিন্তু তার কাজ, তার স্মৃতি, তার হাসিমাখা সেই মুখ—সবকিছু আজও আমাদের মাঝে বেঁচে আছে। মৃত্যুর পরও তিনি অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে।

৯০ দশকের গোড়ার দিকে একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছিলেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছিলেন ২৭টি ছবিতে। এর মধ্যে উল্লেখযোগ্য— *‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’, ‘এই ঘর এই সংসার’, ‘জীবন সংসার’, ‘অশ্রু দিয়ে লেখা’।

শাবনূরের সঙ্গে তার জুটি বাংলা সিনেমাপ্রেমীদের কাছে আজও সবচেয়ে জনপ্রিয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়