শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ৩০ অক্টোবর ২০২৬

স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন কাল

স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন কাল
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচির সমাপনী এবং বৈজ্ঞানিক অধিবেশন আগামীকাল দিনাজপুরে অনুষ্ঠিত হবে।

শনিবার ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স হলে এ অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এ অনুষ্ঠানের যৌথ আয়োজক জিয়া হার্ট ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ধাপে ধাপে বাস্তবায়নাধীন ‘খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল’।

আয়োজকরা জানান, অক্টোবর মাসজুড়ে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও এর বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে ছিল আলোচনা, পথসভা, গোলাপি সড়ক শোভাযাত্রা এবং বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ।

মাসব্যাপী এসব কর্মসূচির সমাপনী উপলক্ষে দিনাজপুরে এ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন নিজেকে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, দিনাজপুরের অবৈতনিক উপদেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়