খামেনির মৃত্যুর পর জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর খবরের পর মধ্যপ্রাচ্যে সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া ব্যবস্থা সক্রিয় রাখতে বলা হয়েছে।
প্রেসিডেন্টের নির্দেশে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত কোরীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশে নাগরিকদের সুরক্ষার জন্য বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। প্রয়োজনে কোরীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।



























