সোমবার ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ১ মার্চ ২০২৬

আমিরাতে ইরানি হামলায় এক বাংলাদেশিসহ নিহত ৩

আমিরাতে ইরানি হামলায় এক বাংলাদেশিসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন নেপালি এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরান থেকে মোট ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন ছোড়া হয়েছে। যুদ্ধের দ্বিতীয় দিনের সকাল পর্যন্তই অন্তত ২০টি মিসাইল নিক্ষেপ করা হয়, যার মধ্যে আটটি সমুদ্রে পতিত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, দুটি ক্রুজ মিসাইল ও ৩১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোয় আঘাত হেনেছে।

১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। বাকি ১৩টি মিসাইল সমুদ্রে পড়ে। এর ফলে আমিরাতে ইরানের কোনো ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানেনি বলে দাবি করা হয়েছে।

এই হামলায় মোট তিনজন নিহত হয়েছেন—যাদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন ইরানি নাগরিক। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫৮ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে আহতদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন, তবে তাদের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি।

সূত্র: গালফ নিউজ

সর্বশেষ