বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ৩০ মে ২০২৬

পশ্চিমবঙ্গে প্রবল কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ৮ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে প্রবল কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানা প্রবল কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেলে কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ঘণ্টায় প্রায় ৮৮ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে পড়ে এবং অসংখ্য ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

দুর্যোগের কারণে রেল ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পাশাপাশি কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহানগরের রাসবিহারী, রবীন্দ্র সরোবর, নেতাজি নগর, টালিগঞ্জ ও পার্ক স্ট্রিট এলাকায় গাছ উপড়ে পড়ায় যান চলাচল অনেক সময়ের জন্য ব্যাহত হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় দ্রুত মাঠে নামে কলকাতা পৌরসভা, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। তারা উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন।

ঝড়ের প্রভাবে শিয়ালদহ ও হাওড়া শাখার বিভিন্ন রেলপথে গাছ ভেঙে ওভারহেড তারের ওপর পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে কলকাতা বিমানবন্দরেও কিছু সময়ের জন্য বিমান ওঠানামা সীমিত রাখতে হয়।

এই দুর্যোগে কলকাতায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ওভারহেড বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান, অপরজন চেতলা এলাকায় দেয়াল ধসে প্রাণ হারান।

প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনর্বাসন ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ