রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ৩১ জানুয়ারি ২০২৬

গ্র্যাজুয়েটরা আগামী দিনের সমাজ ব্যবস্থার চাবিকাঠি : ধর্ম উপদেষ্টা

গ্র্যাজুয়েটরা আগামী দিনের সমাজ ব্যবস্থার চাবিকাঠি : ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরাই দেশ পরিচালনা করে, তারাই আগামী দিনের সমাজ ব্যবস্থার অন্যতম চাবিকাঠি।

শনিবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের পরিবেশে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, গ্র্যাজুয়েটদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, আচরণ, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে সমাজের সেবা করতে হবে।