সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
ছবি: সংগৃহীত

২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ সোমবার অনুষ্ঠিত হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি দৃশ্যমান হবে। বিশেষ করে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে।