নির্বাচনে ২১ শতাংশ জাল ভোটের তথ্যটি সঠিক নয়: টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিসংখ্যানের বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি জানিয়েছে, নির্বাচনে ২১ শতাংশ জাল ভোট পড়ার যে তথ্যটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ সঠিক নয়। মূলত ভুল ব্যাখ্যার কারণে এই বিভ্রান্তি ছড়িয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সব কাজই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জেরসব কাজই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জের
সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, তারা দৈবচয়ন বা র্যান্ডম স্যাম্পলিংয়ের ভিত্তিতে দেশের ৭০টি আসনের ওপর তথ্য সংগ্রহ করে একটি গবেষণা চালিয়েছে।
গবেষণায় দেখা গেছে, পর্যবেক্ষণ করা এই ৭০টি আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে জাল ভোট পড়েছে। অর্থাৎ, মোট ১৫টি (গাণিতিক হিসেবে ১৪.৯৮%) আসনে জাল ভোটের তথ্য পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটি পরিষ্কার করে যে, ২১ শতাংশ ‘ভোট’ নয়, বরং ২১.৪ শতাংশ ‘আসনে’ অনিয়ম হয়েছে। এসব আসনে এক বা একাধিক জাল ভোট পড়ার তথ্য পাওয়া গেছে, যার মানে এই নয় যে মোট প্রদত্ত ভোটের বড় একটি অংশ জাল ছিল।
টিআইবি সংশ্লিষ্ট সকলকে তথ্যের সঠিকতা যাচাই করে প্রচার করার আহ্বান জানিয়েছে।



























