বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ২৫ আগস্ট ২০২৬

২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই জুগিয়েছে শক্তি ও সাহস : স্বাস্থ্যমন্ত্রী

২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই জুগিয়েছে শক্তি ও সাহস : স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের পুত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছেন দেশের তরুণরা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তরুণরা বীরের মতো লড়াই করেছেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তরুণদের রয়েছে বিরাট ত্যাগ ও অবদান। তাদের আত্মত্যাগ ও অবদানের পথ ধরেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

শহীদ নাসিব হাসান রিয়ানের অবদানের কথা স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছেলেটির অকালে শাহাদাত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন। এই শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। এমনকি এই পরিস্থিতিতে সেই পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও হতে পারে না, যারা নিজের সন্তানের লাশ কাঁধে বহন করছেন।’ 

জনপ্রিয়