বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ২ সেপ্টেম্বর ২০২৬

৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ

৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটারদের এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষর করা এ-সংক্রান্ত একটি চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ সময় ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদন ইস্যু করার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু ও দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এ অনুযায়ী, যেসব ভোটার আবাসস্থল পরিবর্তনের কারণে নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনগুলো ইস্যু ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

জনপ্রিয়