বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ৭ সেপ্টেম্বর ২০২৬

সাবেক সচিব কায়কাউসের দুর্নীতির অনুসন্ধানে দুদক

সাবেক সচিব কায়কাউসের দুর্নীতির অনুসন্ধানে দুদক
ছবি: সংগৃহীত

ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক মুখ্য সচিব ও বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে। এসব অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে বিস্তৃত পরিসরে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে কমিশন।

বাংলাদেশ সরকার ও ভারতভিত্তিক আদানি পাওয়ার লিমিটেডের মধ্যে হওয়া বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান এরই মধ্যে চলমান রয়েছে। সেই অনুসন্ধানের আওতায় কায়কাউসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও যুক্ত করার সুপারিশ করেছে দুদক।

দুদক সূত্র আরও জানায়, আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পাদনের পুরো প্রক্রিয়ায় ড. আহমদ কায়কাউসের ভূমিকা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও যাচাই করা হবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়