শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ৩০ অক্টোবর ২০২৬

সাজেকে ১৩ ঘণ্টার জন্য অবরোধ শিথিল

সাজেকে ১৩ ঘণ্টার জন্য অবরোধ শিথিল
ছবিঃ সংগৃহীত

স্থানীয় বাসিন্দাদের খাদ্য সংগ্রহ ও কৃষিপণ্য বাজারজাতের সুবিধার্থে সাজেকে চলমান সড়ক অবরোধ রোববার (১ নভেম্বর) ১৩ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী দুই সংগঠন। এসময় পণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য যান চলাচল স্বাভাবিক থাকবে। তবে নির্ধারিত সময় শেষে আবারও অবরোধ কর্মসূচি চালু হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা।

ভিডিও বার্তায় তিনি জানান, রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ শিথিল থাকবে। এসময় স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ এবং উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করতে পারবেন। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের জন্য যান চলাচল স্বাভাবিক থাকবে।

বাবুধন চাকমা আরও জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর থেকে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি আবারও অব্যাহত থাকবে।

সাজেকে চলমান অস্থিরতা নিরসন ও পাঁচ দফা দাবিতে আন্দোলনকারী দুই সংগঠনের ডাকে সড়ক অবরোধ চলছে। দীর্ঘদিনের এ অবরোধে সাজেকের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ, কৃষিপণ্য বাজারজাতকরণ ও পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।

সর্বশেষ

জনপ্রিয়