শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিক কল্যাণ তহবিলে ৬ প্রতিষ্ঠানের চেক হস্তান্তর

শ্রমিক কল্যাণ তহবিলে ৬ প্রতিষ্ঠানের চেক হস্তান্তর
গ্রাফিক্স

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে ১৩ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কার্যালয়ে এসব অর্থের চেক হস্তান্তর করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়।

এদিন ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৪ কোটি ৭৩ লাখ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৪ কোটি ২৫ লাখ টাকা, সিটিব্যাংক এন.এ ৩ কোটি টাকা, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ১ কোটি ৩১ লাখ টাকা, নুভিস্তা ফার্মা পিএলসি ২৭ লাখ টাকা এবং সাইনোভিয়া ফার্মা পিএলসি ৮ লাখ টাকা জমা দেয়।

চেক গ্রহণকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণ, দুস্থ ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি নিয়মিতভাবে লভ্যাংশের নির্দিষ্ট অংশ তহবিলে জমা দেওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একইসঙ্গে শ্রমিকদের কল্যাণে অন্যান্য কোম্পানিকেও তাদের নির্ধারিত অংশ নিয়মিত জমা দেওয়ার আহ্বান জানান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলে

জনপ্রিয়