বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ১৫ অক্টোবর ২০২৬

দুই সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার

দুই সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুই সচিবকে ‘সিনিয়র সচিব’ পদমর্যাদা দিয়েছে সরকার। চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করা এই দুই কর্মকর্তার পদমর্যাদা বাড়িয়ে মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন দুটি জারি করা হয়।

সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়া দুই কর্মকর্তা হলেন স্থানীয় সরকার বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) অবদুল খালেক।

প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়