রোববার ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ৩১ জানুয়ারি ২০২৬

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার দেশ উন্নয়নের জোয়ারে ভেসেছে : তারেক রহমান

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার দেশ উন্নয়নের জোয়ারে ভেসেছে : তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশ উন্নয়নের জোয়ারে ভেসেছে।

শনিবার (আজ) দুপুর ২টায় শেরপুর পৌর টার্মিনালে ধুনট-৫ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমি বগুড়ার সন্তান। দীর্ঘ ১৭ বছর পর বগুড়ার মাটিতে এসে আমি গর্বিত ও আনন্দিত। নাড়ির টানের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রিয় শেরপুর-ধুনটবাসী, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশ এগিয়েছে।”

তারেক রহমান আরও বলেন, “বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজকে বিপুল ভোটে বিজয়ী করে প্রমাণ করতে হবে—বগুড়া বিএনপির দুর্গ।”