বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ১২ মার্চ ২০২৬

বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত হবে: আসিফ মাহমুদ

বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত হবে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ আজ দুটি ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। যারা সংসদে ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি আছেন, তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা সংসদ অধিবেশন শুরুর আগেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবির অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সংসদ সদস্য যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন।

এনসিপির তিন দফা অবস্থান কর্মসূচির দাবিগুলো হলো—সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, শহিদ পরিবারের সদস্যসহ আরও অনেকে।

জনপ্রিয়