শনিবার ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৮, ২৭ মার্চ ২০২৬

সুস্থতার পথে মির্জা আব্বাস

সুস্থতার পথে মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস বর্তমানে কিছুটা সুস্থতার দিকে রয়েছেন বলে তার পরিবার জানিয়েছে। তিনি এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসাধীন আছেন।

পরিবারের সদস্যদের মতে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।