জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধান লঙ্ঘন: আসিফ মাহমুদ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৭ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—এই কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।’ পোস্টের মন্তব্য ঘরে সংবিধানের ষষ্ঠ তফসিলের ১৫০(২) অনুচ্ছেদের একটি পাতার ছবিও যুক্ত করেন। যেখানে উল্লেখ রয়েছে, শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতের পর, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এদিকে, ওই পোস্টের মন্তব্য ঘরে অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে’—এই বক্তব্যটি উল্লেখ করেন।



























