শুক্রবার ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ২৭ মার্চ ২০২৬

‘একাত্তরকে অপমান করলে চব্বিশের অর্জন বিলীন হয়ে যাবে’

‘একাত্তরকে অপমান করলে চব্বিশের অর্জন বিলীন হয়ে যাবে’
ছবি: সংগৃহীত

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান বলেছেন, চব্বিশকে সামনে রেখে একাত্তরকে অপমান ও অপদস্থ করা হচ্ছে, তাই চব্বিশের যে অর্জন তা দ্রুত বিলীন হয়ে যাবে। এর অস্তিত্ব শেষ হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) শহীদ মিনার এলাকায় একথা বলেন তিনি। এ মন্তব্যের একটি ভিডিও তার নিজের সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করেছেন।

তিনি বলেন, যখন থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিকে কলুষিত করা শুরু করছে তখন থেকে চব্বিশের অস্তিত্ব ও সম্মান শেষ। এখন চব্বিশকে ধান্দা বলছে মানুষ। চব্বিশ অনেকের ভাগ্য বদলানোর হাতিয়ার হয়েছে।