জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইসিটি দপ্তরের স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) এনআইসিটিএফের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুন সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।
কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা ড. মারুফ মল্লিক, সভাপতি প্রকৌশলী রাফেল কবির, ১ নং সহ-সভাপতি প্রকৌশলী রূপম রাজ্জাক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মামুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের রিয়েল এবং দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুন।
কমিটিতে দেশ-বিদেশে কর্মরত আইসিটি পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ ও তরুণ প্রযুক্তিবিদরা রয়েছেন।



























