রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫, ১৪ নভেম্বর ২০২৬

মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ

মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ
ছবিঃ সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় নগরের জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখা।

চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সিআইপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী।

এতে আরও বক্তব্য দেন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি চট্টগ্রাম মহানগরের সংগঠক হাসান মাহমুদ গাদ্দাফী, জাকারিয়া বিন সাঈদ ও হাসিনা বেগম এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব রাতুল খানসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।” তারা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এসবের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়