রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ১৪ নভেম্বর ২০২৬

‘ফালতু লোক’ শুনে লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ শুনে লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

রাজনৈতিক টকশো চলাকালে অপমানজনক কথা শুনে অনুষ্ঠান ছেড়ে চলে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি অনুষ্ঠানে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নানের মধ্যে তর্ক বেধে যায়। তর্কের মাঝে মান্নান তাকে ‘ফালতু লোক’ বলেন। এতে রাশেদ খাঁন ক্ষুব্ধ হন। তিনি বলেন, জাতীয় গণমাধ্যমে একজন রাজনৈতিক নেতাকে এমন ভাষায় আক্রমণ করা মেনে নেওয়া যায় না।

তিনি সঞ্চালক মনিরুল ইসলামের কাছে প্রতিকার চান। একই সঙ্গে জানিয়ে দেন, আত্মসম্মান খুইয়ে তিনি সেখানে বসে থাকতে পারবেন না।

সঞ্চালক দুঃখ প্রকাশ করেন। তিনি প্রস্তাব দেন, অনুষ্ঠানের পক্ষ থেকে মান্নানের কথাটি তুলে নেওয়া হবে। রাশেদ খাঁনকে বসে থাকতেও অনুরোধ করেন তিনি। রাশেদ খাঁন এই প্রস্তাবে রাজি হননি। তার দাবি ছিল, যিনি কটূক্তি করেছেন, কথাটি তাকেই ফিরিয়ে নিতে হবে। মান্নান তা করেননি। শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও ছেড়ে যান রাশেদ খাঁন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়