মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ৮ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের সেরার লড়াইয়ে ইয়ামাল

তরুণদের সেরার লড়াইয়ে ইয়ামাল
ছবি: সংগৃহীত

কোপা ট্রফির এবারের মনোনয়ন তালিকা প্রকাশ পেয়েছে। সেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির এই পুরস্কারে পুরুষ বিভাগে আবারও জায়গা করে নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। টানা দুইবার কোপা ট্রফি জেতা এই তরুণ তারকার সামনে এবার শিরোপা জয়ের হ্যাটট্রিক করার সুযোগ।

অনূর্ধ্ব–২১ বছর বয়সী ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রতি বছর দেওয়া হয় কোপা ট্রফি। এবার পুরুষ বিভাগে ইয়ামালের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ইউরোপের বিভিন্ন ক্লাবের আরও নয় প্রতিভাবান তরুণ ফুটবলার।

পুরুষ বিভাগে মনোনীতরা হলেন—

আইয়ুব বুয়াদ্দি (লিল/ম্যানচেস্টার সিটি/মরক্কো), করিম আলাইবেগোভিচ (সালজবুর্গ/জুভেন্টাস/বসনিয়া), ইয়ান দিওমান্দে (লাইপজিগ/রিয়াল মাদ্রিদ/আইভরিকোস্ট), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), লেনার্ট কার্ল (বায়ার্ন/জার্মানি), এলি জুনিয়র ক্রুপি (বোর্নমাউথ/ফ্রান্স), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), ইয়োহান মানজাম্বি (ফ্রাইবুর্গ/অ্যাস্টন ভিলা/সুইজারল্যান্ড), ইব্রাহিম মাজা (লেভারকুসেন/আলজেরিয়া) এবং ওয়ারেন জাইর–এমেরি (পিএসজি/ফ্রান্স)।

নারী বিভাগেও রয়েছে গতবারের বিজয়ীর নাম। বার্সেলোনার তরুণী ফুটবলার ভিকি লোপেজ এবারও কোপা ট্রফির মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন। গতবারের সাফল্যের পর এবারও পুরস্কার জয়ের দৌড়ে রয়েছেন তিনি।

নারী বিভাগে ভিকি লোপেজের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ভিরা বুরমান, ফেলেসিয়া শ্রোডার, ক্লারা সেরাহর্দি ও লিলি ইয়োহানেস।

নারী বিভাগে মনোনীতরা হলেন—

ভিরা বুরমান (চেলসি/নেদারল্যান্ডস), ভিকি লোপেজ (বার্সেলোনা/স্পেন), ফেলেসিয়া শ্রোডার (হাকেন/রিয়াল মাদ্রিদ/সুইডেন), ক্লারা সেরাহর্দি (বার্সেলোনা/স্পেন) এবং লিলি ইয়োহানেস (লিওঁ/যুক্তরাষ্ট্র)।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়