ঠাকুরগাঁও হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট,৪৫ শয্যায় ১৫৪ শিশু
অসুস্থ সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের ওয়ার্ডে অপেক্ষা করছেন অভিভাবকেরা। কারও শিশুর জ্বর, কারও সর্দি-কাশি, আবার কেউ ভুগছে শ্বাসকষ্টে। চিকিৎসার জন্য হাসপাতালে এসেও স্বস্তি মিলছে না তাদের। শিশু ওয়ার্ডে শয্যা সংকটের কারণে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা নিতে হচ্ছে। কোথাও একই শয্যায় একাধিক শিশুকে রাখার অভিযোগও উঠেছে। এর মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর কিছু উপকরণ বাইরে থেকে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকেরা।
০৬:২৬ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার