চবিতে গাঁজাসহ এক ব্যক্তি আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরিয়াল টিমের যৌথ অভিযানে স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম লেদু মিয়া। তিনি গাঁজা কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে প্রক্টরিয়াল টিম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা পাওয়া গেছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”



























