শনিবার ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ১৪ নভেম্বর ২০২৬

একতা লজে পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা

একতা লজে পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা
ছ‌বি: প্রতি‌নি‌ধি

রাজধানীর পশ্চিম রামপুরার ১২টি পরিবারের আবাসস্থল ‘একতা লজ’। দীর্ঘ ১৬ বছর ২ মাসের পথচলায় ভবনটি এখন আর শুধু বসবাসের ঠিকানা নয়, বরং বাসিন্দাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য মিলনকেন্দ্র হয়ে উঠেছে।

সেই বন্ধনকে আরও দৃঢ় করতে আয়োজন করা হয় বর্ণাঢ্য পিকনিক ও মিলনমেলা। এতে পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ-উৎসবে মেতে ওঠেন বাসিন্দারা।

শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও ভাস্কর্যশিল্পীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে একতা লজ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য পৃথক খেলাধুলার আকর্ষণীয় আয়োজন ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি ছিল মুখরোচক খাবার এবং অংশগ্রহণকারীদের জন্য বিশেষ কমন গিফট হ্যাম্পার। হাসি, আনন্দ, খেলাধুলা ও গল্প-আড্ডায় দিনটি উপভোগ করেন সবাই।

এ সময় উপস্থিত ছিলেন ফ্ল্যাটের বাসিন্দা মো. ইকবাল, রিংকু, তাজুল ইসলাম, মো. জাহান কবির সিপু, তাপস বাবু, মো. সুমন, মো. ইমন, মো. সাবুল মোল্লা ও মো. সামি হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুল বাসেত বলেন, “আমরা সবাই যেন সবসময় এভাবেই মিলেমিশে থাকি। পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখাই আমাদের প্রত্যাশা।”

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

পুরো অনুষ্ঠান প্রাণবন্ত উপস্থাপনায় মাতিয়ে রাখেন সামী হোসেন।

একতা লজের এ পিকনিক ও মিলনমেলা কেবল বিনোদনের আয়োজন নয়, বরং প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার একটি প্রয়াস।

১২টি পরিবারের সম্মিলিত এ আয়োজন যেন আবারও প্রমাণ করল, একটি ভবন শুধু ইট-পাথরের কাঠামো নয়; পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে সেটিই হয়ে উঠতে পারে একটি বড় পরিবার।

জনপ্রিয়