আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ নিহত
ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
০৭:৩৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার