রোববার ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

ইনজামামুল হক চৌধুরী

প্রকাশিত: ০০:৫৫, ২৯ মার্চ ২০২৬

পতিতা নিয়ে আটক হওয়া কাজী রাসেল স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে!

পতিতা নিয়ে আটক হওয়া কাজী রাসেল স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে!
ছবি: সংগৃহীত

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেল থেকে পতিতাসহ আটক হওয়ার ঘটনায় আলোচনায় আসেন কাজী রাসেল। ওই সময় ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা প্রশ্ন ও ক্ষোভ।

শনিবার ২৮ মার্চ, নতুন করে আলোচনার জন্ম দেয় আরেকটি সিদ্ধান্ত। কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগ-এর নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় সেই কাজী রাসেলকেই। একই কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে মোরশেদ হোসাইন তানিম-কে।

জানা যায় ২০২০ সালে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী একটি হোটেলে অভিযান চালিয়ে কাজী রাসেলকে নারীসহ আটক করে। অভিযোগ ছিল, তিনি পতিতাসহ সেখানে অবস্থান করছিলেন।

এমন একটি ঘটনার পরও কাজী রাসেলকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে বসানোর সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময়কর। স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। 

আওয়ামী লীগের অনেক কর্মীই মনে করেছেন দলের দুর্দিনে এধরণের বিতর্কিত লোকদের পুনর্বাসন করার মাধ্যমে দলকেই আরো ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তেমন কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

স্থানীয় জনগণ ও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে “রাজনৈতিক বাস্তবতা” বলে আখ্যা দিলেও, অনেকেই এটিকে “নৈতিকতার অবক্ষয়” হিসেবে দেখছেন।

সর্বশেষ