শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সেপ্শাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে ছুরিকাঘাত: হাজারীবাগে নিহত এক স্কুলছাত্রী!

রাজধানীতে ছুরিকাঘাত: হাজারীবাগে নিহত এক স্কুলছাত্রী!
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে।  

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।  

নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪), তিনি রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হলে, রাত সাড়ে ১০টার দিকে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিন্তির স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রাম। তার বাবার নাম বিল্লাল হোসেন। রাজধানীর হাজারীবাগে হায়দার আলী হোটেলের পাশের বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারসহ ভাড়া থাকতেন তিনি।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানায়, প্রেমসংক্রান্ত বিরোধের জেরেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ