অচিন্তপুর ও বিরামপুরে বিজিবির পৃথক অভিযান, বিপুল মাদক জব্দ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ৯৭ হাজার ৮৫০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ভারতীয় ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ অচিন্তপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক দুটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩১৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৯৭ হাজার ৮৫০ টাকা।
বিজিবি জানায়, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।



























