বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

যশোর প্রতিনিধ :

প্রকাশিত: ১৭:৪৭, ২০ এপ্রিল ২০২৪

যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, গলছে রাস্তার পিচ 

যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, গলছে রাস্তার পিচ 
সংগৃহীত

বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে যশোর। এছাড়া দেখা যায় তাপমাত্রা ও তীব্র গরমের কারনে গলে যাচ্ছে বিভিন্ন রাস্তার পিচগুলো। 

শনিবার (২০ এপ্রিল) দুপুরে যশোরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত যশোরে তাপমাত্রা রেকর্ড হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। কিন্তু আজ  শনিবার গত কয়েকদিনের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা দাঁড়ায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে যশোরের সাধারণ মানুষের জনজীবন। শহরে লোকজনের উপস্থিতি কম হলেও শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। স্বস্তি পেতে রাস্তার পাশে জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ কিছু সময় পর পর হাতে মুখে পানি দিয়ে নিজেকে শীতল রাখার চেষ্টা করছেন অনেকেই।

আ/ম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়