বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ২৬ আগস্ট ২০২৬

রংপুরের ৪ হত্যায় দ্রুত গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

রংপুরের ৪ হত্যায় দ্রুত গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অল্প সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রংপুরের মর্মান্তিক ঘটনা সবাইকে কাঁদিয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনার পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করে তা নির্মূল করতে হবে।

তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। কেউ অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে দেশকে আরও উত্তরণের দিকে নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

জনপ্রিয়