জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই জামায়াতে ইসলাম দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। জামায়াত ইসলাম একটা দল যারা আমাদের সামনে এগোতে বাধা দেয়। তারা দেশটাকে পিছনে নিয়ে যেতে চায়। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব।
সোমবার (২ ফ্রেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদরের ঢোলোরহাট বাজার এলাকায় নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। এসব বলে মানুষকে বিভ্রান্ত করছে তারা। আমাদের তাদের এই ভুল কথায় কান দেওয়া যাবে না সাবধান থাকতে হবে এবং আমাদের সঠিক কথা নিয়ে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত আমাদের মুক্তিযোদ্ধের সময় বাধা দিয়ে এবং সহায়তা না করে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে। তাহলে এরা জনগণের কাছে কিভাবে ভোট আসা করে বলে প্রশ্ন তুলেন তিনি।
তিনি আরো বলেন, জামায়াত এখন সনাতনীদের হুমকি দিচ্ছে ধানের শীষের পক্ষে কাজ করতে বাধা দিচ্ছে। বলছে ধানের শীষের কথা বলবেন না। ভোট চাইবেন না বলে অভিযোগ করেন তিনি।
এ সময় ভোটারদের উদ্দেশ্য বলেন, এমন যদি আর কেউ করে তাহলে আমাদের জানাবেন আমরা সাথে সাথে আইনি ব্যবস্থা নেব। সরকার স্পষ্ট করে বলেছে কেউ ভোটারদের ভয় দেখাতে পারবে না হুমকি দিতে পারবে না। যদি হুমকি বা ভয় দেখায় তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল এক্টএ মামলা দায়ের করা হবে। তাই আপনারা ভয় পাবেননা। কাউকে ছার দেয়া হবে না।
এ সয়ম জামায়াতের আমিরকে নিয়ে ফখরুল বলেন, জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে কথা বলেছে নাকি শুনলাম। অনেকে বলছে আইডি নাকি হ্যাক হয়েছে। যদি তিনি এ মন্তব্য করে থাকেন তাহলে অন্যায় করেছেন। সঠিক করেননি। মহিলারা কখনো এটা মেনে নেবেন না।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর ব্যাপারটাই এরকম। তরা মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কেন এবং গার্মেন্টস এ যে মেয়েরা কাজ করে তাদের বলেছে ৫ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না। তাহলে মহিলারা কাজ না করলে খাবে কি? আমাদের মেয়েরা যদি পড়াশোনা না করে স্কুল কলেজে না যায় তাহলে কিভাবে চাকরি করবে। কাজ না করলে কনো সরকার টাকা দিবে না।



























