সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলা‌দে‌শের মানুষ আর কোন ঋণ খেলাপিদের ভোট দেবে না : আসিফ মাহমুদ

বাংলা‌দে‌শের মানুষ আর কোন ঋণ খেলাপিদের ভোট দেবে না : আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষ এবার আর কোন ঋণখেলাপিদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকত, যদি ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত। তাহলে আমরা ইতিমধ্যে ২০টি আসনে জয় লাভ করতাম। কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোন অতিথি পাখি ও ঋণখেলাপিদের ভোট দেবে না।

তিনি আরও বলেন, আমাদের লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই। আমাদের লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই। আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই। আমাদের লড়াই মা-বোনদের ইজ্জত রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে।আর বিজয় অর্জনের জন্য শাপলা কলিকে ভোট দিতে হবে।

সর্বশেষ