বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা
ছবি: সংগৃহীত

হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। 

বুধবার দুপুর ১টার দিকে ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সাধারণ মানুষের খোঁজ নিতে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এমপি হান্নান মাসউদ। এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। খবর ছড়িয়ে পড়ার পর তার সমর্থক ও হামলাকারীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে এমপি হান্নান মাসউদ সরাসরি সড়কে অবস্থান নেন। বর্তমানে দুই পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে।

এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম জানান, পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

এ সময় এমপি হান্নান মাসউদ বলেন, “বেলাল মাঝিকে গ্রেপ্তার করা না হলে আমি অবস্থান ছাড়বো না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।” অভিযুক্ত বেলাল মাঝির কোনো মন্তব্য পাওয়া যায়নি।