বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিনাজপুরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ও স্ত্রীরোগ (গাইনী ও প্রসূতি) বিশেষজ্ঞ ডা. শ্যামলী সাহা উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসার, মেডিকেল অফিসার ডা. প্রিতম কুমার পাল, হেল্থ অফিসার রিতু রানী দেবশর্মা।

এসময় এলাকার প্রায় ৪৭০ জন গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ঔষধ, রোগ নির্ণয় সহ পুষ্টিকর খাবার সামগ্রী স্বল্প মূল্যে প্রদান করা হয়।

সর্বশেষ