শুক্রবার ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ৬ মার্চ ২০২৬

সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মো. জাফর উল্যা

সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মো. জাফর উল্যা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নিলামহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জাফর উল্যা।

স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেন। দীর্ঘদিন শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় তিনি একজন পরিচিত, সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেছেন।

নিলামহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মো. জাফর উল্যা শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। অবসর গ্রহণের পরও তিনি থেমে থাকেননি; বরং সক্রিয়ভাবে স্থানীয় রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাফর উল্যা বলেন, “সোনাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন পেলে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারে কাজ করব। তারেক রহমানের নির্দেশনা মেনে মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলব।”

এদিকে তার প্রার্থিতাকে ঘিরে সোনাপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা আশা প্রকাশ করেছেন, তিনি নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

সর্বশেষ