বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

যশোর প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৩৩, ২৭ মে ২০২৪

যশোরে বাস উল্টে ও ট্রাকচাপায় নিহত ৩

যশোরে বাস উল্টে ও ট্রাকচাপায় নিহত ৩
সংগৃহীত

যশোর-নড়াইল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহতের ঘটনা ঘটেছে হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রীকে গুরুতর আহত হয়েছেন এমন অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাস উল্টে বাসের আরও প্রায় ১০ জন যাত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

অপরদিকে এ ঘটনার পরপরই যশোরের হামিদপুর বিজিবি ক্যাম্পের সামনে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ।

আ/ম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়