রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেফতার

যাত্রাবাড়ী থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতাররা হলেন—রনি (২৯), হৃদয় গাজী (২৬), রহিম হাসান ওরফে ইয়াহিয়া (২৫) ও মোহাম্মদ ফয়সাল (২৬)।

সিটিটিসি সূত্র জানায়, শনিবার সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেন তারা।

গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়