শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:২২, ৩০ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক টিউবলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটে হাসপাতালের ৭ তলা ভবনের পঞ্চম তলায় ৫ নম্বর শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর শিশু ওয়ার্ডের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রোগীরা নিরাপদে ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুন টিউবলাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কোথাও ছড়ায়নি। এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৭টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে হাসপাতালে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পঞ্চম তলার ৫ নম্বর শিশু ওয়ার্ডের একটি বৈদ্যুতিক টিউবলাইটে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপণ করা হয়। 

সর্বশেষ

জনপ্রিয়