বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ১ অক্টোবর ২০২৬

বীরগ‌ঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বীরগ‌ঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
ছ‌বি: প্রতি‌নি‌ধি

“শিশুর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত অফিস হলরুমে এই দিবস পালিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক নিকোলাস কিস্কুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সদস্য প্রফুল্ল কর্মকার, গীতা রানী রায়, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, শিশু পরিষদ সভাপতি বিভা কর্মকার প্রমুখ।

বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বাল্যবিয়ে একটি শিশুর স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই কন্যাশিশুকে বোঝা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করে তাদের স্বপ্ন পূরণে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা ও অধিকার নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জনপ্রিয়