বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ১৩ অক্টোবর ২০২৬

দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের অভিযানে নিষিদ্ধ সিরাপ জব্দ

দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের অভিযানে নিষিদ্ধ সিরাপ জব্দ
ছবিঃ বিজিবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৬ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধীনস্থ গোবিন্দপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী ঢাকদহ গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়