শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩, ২৩ অক্টোবর ২০২৬

কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

কারাগারে অসুস্থ হয়ে যুবলীগ নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

বগুড়া জেলা কারাগারে থাকা ধুনট পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি সোহরাব হোসেনের (৪৪) মৃত্যু হয়েছে। বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন-চার মাস ধরে তিনি কারাগারে ছিলেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে।

বগুড়া কারাগারের জেল সুপার আসাদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জনপ্রিয়