বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ৩ নভেম্বর ২০২৬

দিনাজপুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান

দিনাজপুরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান
ছবিঃ সংগৃহীত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে তারুণ্যের স্বপ্ন যুব সংগঠন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর বড়মাঠ সংলগ্ন ঐতিহাসিক হাজী মোহাম্মদ দানেশের সমাধিস্থল ও শিশু পার্ক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফরিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারুণ্যের স্বপ্ন যুব সংগঠনের সভাপতি মো. নাঈম ও সহসভাপতি মো. আল মোমিনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাম।

অভিযানে সমাধিস্থল ও শিশু পার্ক এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কাজে যুবসমাজকে সম্পৃক্ত করার বার্তা দেওয়া হয়।

আয়োজকরা জানান, যুবসমাজের সম্মিলিত উদ্যোগ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও দূষণমুক্ত দিনাজপুর গড়ে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়