বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশ পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার মহাপরিচালক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে করা হয়েছে এসবি ঢাকার নতুন মহাপরিচালক।

এ ছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি গাজী জসীম উদ্দীনকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগের অতিরিক্ত আইজি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে বদলি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রিয়