শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা আর দেশে ফিরবেন না, তিনি পলাতকের বংশধর:কয়ছর আহমদ

শেখ হাসিনা আর দেশে ফিরবেন না, তিনি পলাতকের বংশধর:কয়ছর আহমদ
ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। তিনি পলাতকের বংশধর বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ। তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষায় মা বেগম খালেদা জিয়া আপসহীন আন্দোলন করেছেন। আর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারেক রহমান ১৭ বছর আন্দোলন করে তার পতন ঘটিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশ যখনই সংকটে পড়েছে, তখনই আবির্ভাব হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের।

তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যার পর ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, সশরীরে রণাঙ্গনে যুদ্ধ করে লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। ১৯৭৫ সালে সিপাহি-জনতার বিপ্লবেও তাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে আনা হয়েছিল।

এমপি কয়ছর বলেন, “৫ আগস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, তার বাবাও সেভাবে পালিয়েছিলেন, তার ছেলেও পালিয়েছেন। তারা পলাতকের বংশধর, তারা আর বাংলাদেশে ফিরবেন না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক ও নাদির আহমদ।

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক ইমরান হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়