বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০২, ১২ নভেম্বর ২০২৬

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেপ্তার

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার খুকিকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, “বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।”

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতার মারসাদ আক্তার খুকি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সহ-মিলনায়তন সম্পাদিকা ও ইডেন মহিলা কলেজ শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়