ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের পুবাইল এলাকায় এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুই দিক থেকে চলাচলকারী ট্রেনগুলো আটকা পড়েছে।
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ইঞ্জিনটি বিকল হয়ে পড়লে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী অন্যান্য ট্রেনের যাত্রাও ব্যাহত হয়।
কখন নাগাদ বিকল ইঞ্জিন সরিয়ে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



























